প্রেস ক্লাব সদস্যদের ৫০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে সংকটে পড়া প্রেস ক্লাবের সদস্য সাংবাদিকদের সহায়তায় ৫০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার বিকালে প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহামারীকালীন বিশেষ আর্থিক অনুদানের ৫০ লাখ টাকার চেক জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের কাছে হস্তান্তর করেন।

এ সময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম, উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস ও মু. আশরাফ সিদ্দিকী বিটু উপস্থিত ছিলেন। সূত্র : বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ