,

মেয়েকে নিয়ে মিথিলার তাহসানের সাথে সহমত পোষণ

news-image

বিনোদন ডেস্ক : বাবাকে কাছে পেয়ে খুনসুটিতে মেতেছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খান ও অভিনেত্রী রাফিয়াথ রাশিদ মিথিলার মেয়ে আয়রা। মায়ের সঙ্গে বেশ কয়েক মাস কলকাতা কাটানোর পর ঢাকায় ফিরে এখন বাবা তাহসান খানের সঙ্গে আছেন এই স্টার কিড।

এরই মধ্যে মেয়েকে নিয়ে মজার খুনসুটির ঝলক পাওয়া গেল তাহসানের ইনস্টাগ্রামে। নানা রকম ফিল্টার লাগিয়ে ইংরেজিতে মজার মজার কথা বলছে ছোট্ট আয়রা। তাহসান সেই পোস্টে মেয়েকে নিয়ে মন্তব্য করেন, আর তাতে সায় দিতে দেখা যায় সাবেক স্ত্রীকে।

হাসির ইমোজি দিয়ে তাহসান লেখেন, ‘সেন্স অব হিউমার একদম আমার মতো’। তার কথায় সহমত পোষণ করেন মিথিলা। তার দুই তারকার মন্তব্যে রীতিমতো প্রতিযোগিতা করে লাইক দিয়েছেন তাদের ভক্তরা। মেয়েকে নিয়ে এভাবেই একমত হলেন সাবেক এই দম্পতি।
উল্লেখ্য, ২০০৬ সালে বিয়ে করেন তাহসান ও মিথিলা, আয়রার জন্ম ২০১৩ সালে। ২০১৭ সালের মাঝামাঝিতে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। গত বছর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। এরপর থেকে মায়ের সঙ্গে ঢাকা-কলকাতায় আসা-যাওয়া আয়রার।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম