রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৬

news-image

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগঞ্জে পৌর কাউন্সিলর প্রার্থীতা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের আহত হয়েছে ৬ জন।

বুধবার বিকালে রামগঞ্জ পৌর শহরের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পৌর ৩ নম্বর ওয়ার্ড রতনপুর-মধুপুরের বর্তমান কাউন্সিলর মো. শাহাজাহান ও আগামী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মো. রাশেদ সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক বিতণ্ডা হয়। পরে বর্তমান কাউন্সিলরের লোকজন রাশেদের অফিসে হামলা চালায়। এসময় সংঘর্ষে উভয়পক্ষের জুনায়েদ হোসেন, মো. মামুন, শাহাদাৎ মোল্লা, সফিক মোল্লা, সবুজ ও জাকির মোল্লা আহত হন। যদিও হামলার বিষয়টি অস্বীকার করেন মো. শাহাজাহান।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী