,

লিবিয়া উপকূলে জাহাজ ডুবে ৪০০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

libya

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টাকালে জাহাজ ডুবে গিয়ে অন্ততপক্ষে ৪০০ অভিবাসী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার এ কথা জানিয়েছেন জাহাজটির বেঁচে যাওয়া যাত্রীরা। 
 
চলতি বছরে ভূমধ্যসাগরে অনেকগুলো জাহাজডুবিতে প্রাণহানীর ঘটনার সঙ্গে এ নিয়ে আরেকটি ঘটনা যোগ হল। 
বেঁচে যাওয়া ১৫০ জন যাত্রীদের মধ্যে কয়েকজনের বরাত দিয়ে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ডুবে যাওয়া জাহাজটিতে ৫৫০ জন অভিবাসী ছিল। লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসার প্রায় ২৪ ঘণ্টা পর জাহাজটি উল্টে যায়, তবে সঠিক সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 
 
উদ্ধার করা ওই দেড়শ’ জনকে মঙ্গলবার সকালে দক্ষিণ ইতালির একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এদের বেশিরভাগই আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলীয় এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন সেভ দ্য চিলড্রেনের মুখপাত্র। 
 
ইতালির কোস্টগার্ড জানিয়েছে, সোমবার ভূমধ্যসাগরে কয়েকটি অভিযানে ২,৮৫১ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
 
জেনেভাভিত্তিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, এই দুর্ঘটনার আগে চলতি বছর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসার পথে ৫০০’র বেশি অভিবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে। 
 
২০১৪ সালে একই সময়ে মাত্র ৪৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছিল। 
 
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বসন্তকালীন আবহাওয়ার কারণে ভূমধ্যসাগরের পথ নিরাপদ হওয়ার কারণে অভিবাসীর চাপ অনেক বেড়ে গেছে।
 
ফেব্রুয়ারিতে প্রচণ্ড ঠাণ্ডা ও উত্তাল সমুদ্র পাড়ি দেয়ার সময় নৌকাডুবিসহ বিভিন্ন ঘটনায় ৩০০’র বেশি অভিবাসীর মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ