,

শাকিবকে কোনো নায়কই মনে হয় না : মডেল আফ্রি

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় মডেল আফ্রি সেলিনাকে প্রশ্ন করেন ‘একজন নায়কের নাম বলুন, যে খুব জনপ্রিয় কিন্তু নায়কই মনে হয় না। এর জবাবে আফ্রি সোজাসাপ্টা বলেন, ‘শাকিব খান। যে খুব জনপ্রিয় অথচ তাকে নায়ক হিসেবেই মনে হয় না।’

জয়ের উপস্থাপনা এবং সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় চ্যানেল আইয়ের ‘৩০০ সেকেন্ড’ টকশোতে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে এভাবেই বিতর্কিত মন্তব্য করেন তিনি। এমন মন্তব্যের জেরে নেটিজেনদের তীর্যক মন্তব্যের মুখে পড়েছেন আফ্রি।

মোহাম্মদ হোসেন নামে একজন লিখেছেন, ‘শাকিবকে নায়ক মনে হয়না এটা বলা ঠিক না। এই মেয়েটাকে আমি কখনো দেখিনি, চিনিও না। সে আবার মানুষকে ব্যঙ্গ করে।’ জুয়েল নামে আরেকজন লিখেছেন, ‘কিছু লোক ভাইরাল হওয়ার জন্য শাকিবকে নিয়ে বদনাম করে।’
আরিফ নামে একজন লিখেছেন, ‘ভালো কাজ করলে অবশ্যই মানুষ গ্রহণ করবে, অযথাই মানুষকে নিয়ে বাজে মন্তব্য করলে গ্রহণ যোগ্যতা পাওয়া যায় না।’ শ্রাবন্তী নামে আরেকজন লিখেছেন, ‘যদিও উনাকে আজ প্রথম দেখলাম, কিন্তু ওনার কথাগুলো এমন হবে আশা করিনি।

গত নভেম্বরের প্রোগ্রামে এমন প্রশ্ন-উত্তরের বিষয়টি হলেও সম্প্রতি সামনে আসে এর প্রতিবাদ। ঐ অনুষ্ঠানে বাংলাদেশের দর্শকদের রুচিগত পার্থক্য নিয়েও প্রশ্ন তোলেন আফ্রি। তার মতে, কলকাতার দর্শক দেখে আর বাংলাদেশের দর্শক না দেখেই মন্তব্য করে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম