না ফেরার দেশে চলে গেলেন মান্নান হীরা

news-image

অনলাইন ডেস্ক : নাট্যাঙ্গনের মানুষদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন নাট্যকার, নির্দেশক ও পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। রাজধানীর কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। প্রিয় নাট্যকর্মীর মৃত্যুর সংবাদ শুনে অনেকেই হাসপাতালে ছুটে যান। মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন বাংলাদেশ থিয়েটারের প্রধান খন্দকার শাহ আলম। জানা যায়, বিকেলের দিকে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে ইসলামি ব্যাংক হাসপাতালে নেয়া হয়। হাসপাতালটিতে ভর্তির পর তার অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। আর সেখানেই আনুমানিক রাত সাড়ে আটটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এ রিপোর্ট লেখার সময় দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। মান্নান হীরা দীর্ঘদিন যাবৎ পথ নাটকের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি পথ নাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা। তিনি প্রায় ১৫টি নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো ইত্যাদি। ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক। ২০১৪ সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্র নির্মাণ করেন। ২০০৬ সালে নাটক শ্রেণিতে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ