শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যাকুলিন এবার ক্যালেন্ডারকন্যা

news-image

বিনোদন ডেস্ক : অনেকের মতো জ্যাকুলিন নিজেও ফটোগ্রাফার ডাব্বু রতনানির দারুণ ভক্ত। অন্যান্য বলিউড তারকার মতো জ্যাকুলিনও প্রস্তুত ডাব্বুর ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য। এবার তার সেই ইচ্ছা পূরণ হলো ডাব্বুর ক্যালেন্ডারকন্যা নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। প্রতি বছরের শেষে তারকাদের ফটোশুট করেন ডাব্বু রতনানি। তৈরি হয় তারকাদের ক্যালেন্ডার।

এ বছরেও স্বাস্থ্যবিধি ক্যালেন্ডার শুট শুরু হলো। কোন কোন বলিউড তারকা এবার ডাব্বুর ক্যালেন্ডারে ঝলমল করবেন, তা জানা যায়নি। তবে জ্যাকুলিন যে থাকছেন, তা নিশ্চিত। কারণ এই অভিনেত্রী নিজেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিহাইন্ড দ্য সিন’-এর ছবি ও ভিডিও পোস্ট করে জানিয়ে দিয়েছেন, ডাব্বুর ক্যালেন্ডারে তিনি থাকছেন।

পোস্ট করা ছবি দেখে ভক্তদের অনেকে জ্যাকুলিনকে অপ্সরার মতো দেখাচ্ছে বলেও মত প্রকাশ করেছেন। যদিও জ্যাকুলিনের পোস্টে বেশিক্ষণ তাকে দেখা যায়নি। তবু এক ঝলক তাকে নতুনরূপে দেখতে পেয়েই খুশি ভক্তরা। এখন তাই প্রহর গুনছেন কবে নাগাদ হাতে পাওয়া যাবে প্রিয় অভিনেত্রীর আনকোরা ছবির ক্যালেন্ডারটি। জানা গেছে, জ্যাকুলিন ছাড়াও বিদ্যা বালান থাকছেন ডাব্বুর ক্যালেন্ডারে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ