,

নিতম্ব বাড়াতে অস্ত্রোপচার করায় মডেলের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : নিজেকে আরো বেশি আবেদনময়ী করার জন্য নিতম্বে অস্ত্রোপচার করান মার্কিন মডেল জোসলিন ক্যানো। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে গত ৭ ডিসেম্বর মৃত্যু হয়েছে ৩০ বছর বয়েসি এই মডেলের। ডেইলি মিরর এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে—জোসলিন তার নিতম্ব আরো বড় করার জন্য এই প্লাস্টিক সার্জারি করান। আর এই অস্ত্রোপচার কলম্বিয়াতে করান তিনি। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে এই মডেলের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

জোসলিন একজন ফ্যাশন ডিজাইনারও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার দারুণ প্রভাব ছিল। এ মডেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারী রয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি। প্রিয় মডেলের মৃত্যুতে তার ভক্ত অনুরাগীরা শোক প্রকাশ করেছেন।

১৯৯০ সালে ক্যালিফোর্নিয়ার আনাহেইমে জন্মগ্রহণ করেন জোসলিন। তবে বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়ার লেক এলসিনোরে। মাত্র ১৭ বছর বয়েসে স্থানীয় ম্যাগাজিনে প্রথম মডেল হন তিনি। এরপর অনেক বিখ্যাত ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেয়েছেন তিনি। অভিনয় করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম