রিয়াল মাদ্রিদের বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ডিসেম্বরের শুরুটা জিনেদিন জিদানের জন্য ছিল ভয়ানক চাপের। দলের বাজে পারফরম্যান্সের জেরে চাকরি খোয়ানোর শঙ্কাও ভর করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে খারাপ সময়কে পেছনে ফেলেছে দল। সবমিলিয়ে টানা পাঁচ ম্যাচে জিতেছে।

রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে খেলতে গিয়ে এইবারকে ৩-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। এই জয়ের ফলে টেবিল টপারদের সাথে একই অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই গোল করে বসেন করিম বেনজেমা। রদ্রিগের চিপ থেকে পাওয়া বলটি খুব সহজেই এইবারের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিককে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে দেন বেনজেমা। ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল।

ম্যাচের ১৩তম মিনিটে আবারও গোল। এবার গোলদাতা হলেন লুকা মদ্রিচ। তাকে গোলের জোগান দেন অবশ্য করিম বেনজেমাই। ২৮তম মিনিটে রিয়ালের ডিফেন্ডের দুর্বলতার সুযোগ নিয়ে দারুণ এক শটে গোলরক্ষক কুর্তোয়ার মাথার ওপর দিয়ে রিয়ালের জালে জড়িয়ে একটি গোল শোধ করেন কিকে।

ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে, ইনজুরি টাইমে (৯০+২ মিনিটে) দলের হয়ে তৃতীয় গোল করেন লুকাস ভাসকুয়েজ।

এই জয়ের পর রিয়াল কোচ জিদান বলেন, ‘আমরা কিছুটা ভুগেছি। তবে এটা খেলারই অংশ। আমরা ভালো শুরু করেছিলাম। দুটি গোলও আদায় করে নিয়েছি। তবে এরপর ম্যাচের চেহারা কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছিল। কারণ, এই মাঠে এসে খেলা খুব কঠিন। আর এইবার এমন এক প্রতিপক্ষ, যারা কখনো লড়াই থামিয়ে দেয় না।’

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী