রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যানসারের মধ্যেই করোনায় আক্রান্ত কাদের

news-image

নিউজ ডেস্ক : ক্যানসারের মধ্যেই এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেতা আবদুল কাদের। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন।

রোববার সন্ধ্যায় অভিনেতাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার পরীক্ষায় আজ সোমবার তার করোনা শনাক্ত হয়।

সোমবার সকালে আবদুল কাদেরের করোনার নমুনা সংগ্রহ করেন চিকিৎসকেরা। সন্ধ্যায় চিকিৎসকেরা কাদেরের পরিবারকে জানান, কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি জানার পর ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা।

তার চিকিৎসা নিয়েও চিন্তিত হয়ে পড়েছে পরিবার। ১৫ ডিসেম্বর চেন্নাইয়ের একটি হাসপাতালে এই অভিনেতার ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থা ভালো না থাকায় সেখানকার চিকিৎসকেরা তাকে কেমোথেরাপি দিতে পারেননি।

অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম গণমাধ্যমকে বলেন, তারা ভেবেছিলেন, তার শ্বশুর একটু একটু করে ভালো হয়ে উঠবেন। কিন্তু করোনা ধরা পড়ায় তাদের দুশ্চিন্তা অনেক বেড়ে গেছে।

মুঠোফোনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আগে বাবাকে সবাই মিলে যত্ন নিতে পারতাম। এখন বাবা শারীরিকভাবে দুর্বল। কীভাবে কোন চিকিৎসা হবে, বুঝতে পারছি না। একদিকে বাবার শরীরে রক্ত কমছে। বাবার জন্য সবাইকে দোয়া করতে বলবেন।

গতকাল পর্যন্ত তিনি করোনা নেগেটিভ ছিলেন। সকাল থেকেও এই অভিনেতার শরীর ভালো ছিলো। হঠাৎ করোনা পজিটিভ হওয়ায় অভিনেতা কাদেরের পরিবারের সদস্যরা চিকিৎসকদের অনুরোধ করেছেন, নমুনা নিয়ে আবারও যেন তার পরীক্ষা করানো হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী