শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মমতাকে চিরতরে কবর দিয়ে মানুষকে ভালোবাসতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান আইজিপি

news-image

নিউজ ডেস্ক : নির্মমতাকে ‘চিরতরে কবর দিয়ে’ মানুষকে ভালোবাসার জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, মানুষকে ভালোবাসলে তাদের ভালোবাসাও পাওয়া যায়, করোনাভাইরাস আমাদেরকে তা দেখিয়ে দিয়েছে।

রোববার সন্ধ্যায় পুলিশ সদরদফতরের সম্মেলন কক্ষে ১৩ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারদের ব্রিফিংয়ে আইজিপি এ কথা বলেন। সোমবার পুলিশ সদরদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে পুলিশ প্রধান বলেন, ব্রুটালিটি বা নির্যাতনকে চিরতরে কবর দিতে হবে। জনগণের সঙ্গে মিশতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, তাদের সঙ্গে সদাচরণ করতে হবে।

তিনি বলেন, আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত পুলিশ দেখতে চাই। পুলিশে দুর্নীতিবাজ ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের স্থান হবে না।

জেলার পুলিশ সুপারদের (এসপি) ‘রোল মডেল’ হয়ে ওঠার তাগিদ দেন পুলিশ প্রধান। বলেন, বাংলাদেশ পুলিশের মর্যাদা ও সম্মান বাড়াতে ‘চেইঞ্জ মেকার’ হিসেবে দেশের জন্য, জনগণের জন্য কাজ করতে হবে।

আইজিপি বলেন, পুলিশ বাহিনীর সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে, পাশাপাশি শৃঙ্খলার প্রতিও নজর রাখতে হবে। ওয়েলফেয়ার এবং ডিসিপ্লিনকে মেলানো যাবে না।

সিলেট পুলিশ ফাঁড়িতে ‘পুলিশি নির্যাতনে’ রায়হান আহমদ নামের এক যুবকের মৃত্যুর ঘটনা বেশ নাড়া দেয়। আর কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা পুলিশের গুলিতে নিহত হওয়ার পর সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশের ভূমিকা নিয়ে সবমহলে প্রশ্ন উঠে। এরপর পুলিশ বাহিনীকে ঠেলে সাজানোর তাগিদ দেয় সরকারের সর্বোচ্চ মহল।

মোট ১৩ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে। এগুলো হলো- কুড়িগ্রাম, রাঙামাটি, মাগুরা, গাজীপুর, শেরপুর, ঠাকুরগাঁও, পাবনা, বরগুনা, রাজবাড়ী, মৌলভীবাজার, কুমিল্লা, গোপালগঞ্জ ও বরিশাল।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি মো. মইনুর রহমান চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন। পুলিশ সদরদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ