রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পাকিস্তান ঝুঁকছে চীনের দিকে, সৌদি আসছে ভারতে!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের। সৌদির কাছ থেকে পাকিস্তান ৩৩০ কোটি ডলার ঋণ নিয়েছিল। সম্পর্কের অবনতি হওয়ায় সেই ঋণ ফেরত দিচ্ছে পাকিস্তান। সম্প্রতি দ্বিতীয় ধাপে ১০০ কোটি ডলার ফেরত দিয়েছে ইমরান খানের দেশ। এর আগে গত জুলাই মাসে দেশটি প্রথম ধাপে সৌদি আরবকে ১০০ কোটি ডলার ফেরত দেয় পাকিস্তান।

সৌদি আরবকে বাকি অর্থ পরিশোধ করার জন্য চীনের সহযোগিতা চেয়েছে ইসলামাবাদ। চীন থেকে বাণিজ্যিক ঋণ নিতে চায় পাকিস্তান। চীন যদি পাকিস্তানকে এ ধরনের ঋণ দেয় তাহলে সেই অর্থ দিয়ে সৌদি আরবের বাকি ঋণ পরিশোধ করবে ইসলামাবাদ। আগামী মাসের মধ্যে পাকিস্তানকে সৌদি আরবের এ অর্থ পরিশোধ করতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে চীন হচ্ছে পাকিস্তানের অর্থ সহায়তাকারী সবচেয়ে বড় মিত্র দেশ।

এদিকে, ভারতে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব। সৌদি রাষ্ট্রদূত ড. সৌদ বিন মোহাম্মদ আল সাতী এক সাক্ষাৎকারে পিটিআইকে বলেছেন, কিছু খাতে অগ্রাধিকারভিত্তিতে বড় ধরনের বিনিয়োগের সুযোগ নিয়ে দুই দেশ আলোচনা করছে।
গত বছরের ফেব্রুয়ারিতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছিলেন, সৌদি আরব ভারতে পেট্রোকেমিক্যালস, পরিশোধন, অবকাঠামো, খনন ও উৎপাদন, কৃষি ছাড়াও অন্যান্য খাতে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করবে।

সৌদি আরব ভারতকে কৌশলগত অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে মূল্যায়ন করে বলে উল্লেখ করেন আল সাতী। তিনি অংশীদারত্বের ক্ষেত্র হিসেবে প্রশিক্ষণ, জ্ঞান এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে চলমান সহযোগিতাকে চিহ্নিত করেন।

করোনা মহামারীতে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ভারতের উদ্যোগের প্রশংসা করেন আল সাতী। তিনি বলেন, উভয় দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এই অঞ্চলের অন্যান্য অর্থনীতিকেও উন্নত করতে সহায়তা করবে।

বহু বছর ধরে সৌদি আরবের ওপর ভারতের নির্ভরশীলতা মূলত তেলের কারণে, কারণ ভারত যে ক্রুড বা অপরিশোধিত তেল আমদানি করে থাকে তার প্রায় ২০ শতাংশই আসে সৌদি আরব থেকে।

সেদেশে কর্মরত ভারতীয় নাগরিকের সংখ্যা চল্লিশ লাখেরও বেশি, তারা প্রতি বছর দেশে রেমিট্যান্স পাঠান ১১শ’ কোটি ডলারেরও বেশি।

ভারত মনে করে, সাম্প্রতিককালে এই দ্বিপাক্ষিক সম্পর্কের একটা গুণগত উত্তরণ ঘটেছে।

যে কারণে সৌদি-পাকিস্তান সম্পর্কে অবনতি

সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিকভাবে দীর্ঘদিনের সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং রিয়াদ কখনও পাকিস্তানকে ঋণের অর্থ ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেনি। কিন্তু চলতি বছরের প্রথম দিকে সৌদি আরব তার নীতি পরিবর্তন করে এবং ঋণের ৩৩০ কোটি ডলার ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলমানদের ওপর দিল্লির নীপিড়নের বিরুদ্ধে সৌদি আরব নিন্দা না করায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি রিয়াদের সমালোচনা করেছিলেন। এরপরই সৌদি আরব পাকিস্তানের প্রতি রুষ্ট হয়। পরিস্থিতি শান্ত করতে পাকিস্তান তার সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সৌদি সফরে পাঠায় কিন্তু সে প্রচেষ্টা সফল হয়নি। বাংলাদেশ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী