শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক কাতলেই জেলের ভাগ্য বদল

news-image

রাজবাড়ী প্রতিনিধি : পদ্মায় জেলের জালে ২১ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ২৯ হাজার ৪০০ টাকায়। রোববার ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মার ১ নম্বর ফেরিঘাটে জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।

জেলে জামাল প্রামাণিক বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতে পদ্মায় মাছ শিকারে কয়েকজন মিলে যাই। আমরা নদীতে জাল ফেলে বসে থাকি।

রোববার ভোরে জালে প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিলে বুঝতে পারি বড় ধরনের কোনো মাছ ধরা পড়েছে। পরে অনেকক্ষণ সময় নিয়ে কয়েকজন মিলে জাল তুললেই দেখি বিশাল একটি কাতল মাছ।

করোনাকালীন ছেলেমেয়ে নিয়ে চলতে অনেক টাকা দেনা হয়েছে, কাতল মাছটি ২৮ হাজার ৩৫০ টাকায় বিক্রি করে আমার ভাগ্য ফিরেছে। এতে খুব খুশি হয়েছি।

দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার চাঁদনী আরিফ মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, কাতলটি দৌলতদিয়ার দুলাল মণ্ডলের আড়ৎ থেকে সকালে ১৩৫০ টাকা কেজি দরে ২৮,৩৫০ টাকায় কিনে নিয়েছি। এখন ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে ফোনে কথা হয়েছে। তার কাছে মাছটি ১৪০০ টাকা কেজিতে ২৯,৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, বর্তমান নদীতে বড় বড় নানান প্রজাতির মাছ ধরা পড়ছে। তবে আমার জানামতে এতবড় কাতল নদীতে খুব একটা হয় না।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদ ছাড়লেন সাহাবুদ্দিন

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন