,

অভিনেতা আবির চ্যাটার্জি করোনায় আক্রান্ত

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেতা আবির চ্যাটার্জি। রোববার (২০ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ অভিনেতা তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

আবির চ্যাটার্জি লিখেছেন—আবারো প্রমাণিত হলো এই জীবনে কোনো কিছুই নিশ্চিত নয়। সবরকম সাবধনতা অবলম্বন করেও আমি করোনায় আক্রান্ত হয়েছি। আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। অবাক করা বিষয় হলো, আমি সম্পূর্ণভাবে সুস্থ রয়েছি। শুধু কোনোরকম গন্ধ পাচ্ছি না। আমি এখন বাড়িতে আইসোলেশনে রয়েছি। পরিবারের অন্য সদস্যদেরও খুব শিগগির কোভিড-১৯ পরীক্ষা করানো হবে।

অনুরোধ জানিয়ে আবির লিখেছেন—সম্প্রতি আমি যাদের সঙ্গে সাক্ষাৎ করেছি, তাদেরকে কোভিড-১৯ পরীক্ষা করানোর অনুরোধ করছি। আপনাদের ভালোবাসা ও প্রার্থনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

এর আগে টলিউড অভিনেতা দেব, অভিনেত্রী কোয়েল মল্লিক, তার বাবা রঞ্জিত মল্লিকসহ অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সবাই করোনা জয় করে আবারো কাজে ফিরেছেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম