,

এক সপ্তাহের জন্য সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবে আগামী এক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

সৌদি বার্তা সংস্থা এসপিএ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বিশ্বের কয়েকটি দেশে কোভিড-১৯ নতুন করে ছড়িয়ে পরতে শুরু করায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নাগরিক ও অভিবাসীদের স্বাস্থ্যের নিরাপত্তার দিকে লক্ষ রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এক সপ্তাহের এই নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরো এক সপ্তাহ বাড়তে পারে। তবে বিদেশি যেসমস্ত বিমান সংস্থাগুলো বর্তমানে সৌদিতে অবস্থান করছে তারা তাদের নিজ দেশের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবে।

তাছাড়া আগামী এক সপ্তাহের জন্য সকল স্থল ও জলবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ বন্ধ থাকবে, এই নিষেধাজ্ঞাও আরো এক সপ্তাহ বাড়তে পারে।

গেল ৮ ডিসেম্বরের পর কেউ ইউরোপের কোন দেশ থেকে কিংবা যেসব দেশে নতুন সংক্রমণ শুরু হয়েছে সেখান থেকে সৌদিতে এসে থাকলে তাদেরকে ১৫ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা