সরাইলে মোবাইল এ্যাপস ব্যবহার করে জুয়া খেলার সময় ৬ জুয়ারি আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সৈয়দটোলা এলাকা থেকে মোবাইলের এ্যাপস ব্যবহার করে ক্রিকেট লাইন গুরু ও এ্যাপস এক্সচ্যাঞ্জ ব্যবহার করে জুয়া খেলার ৭৭,২১০ টাকা ও ৬ টি মোবাইল‘সহ ৬ জুয়ারীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। রোববার রাতে অভিযানে আটকৃত জুয়ারিরা হলেন, তৌফিক (৩৫) মমিন (৩৩) মুসলিম মিয়া (২০) শাহীর মিয়া (৪৮) মীর মাফুজ আলী (৩০) আমির আলী (৩৬)।

র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল সরাইল থানাধীন সৈয়দটোলা পূর্ব হাফিজ টোলা (সাবেক) বাতিন মেম্বারের বাড়ীর সামনে মুমিনের মুদি দোকানের অভিযান পরিচালনা করে জুয়ার নগদ টাকা, জুয়া খেলার টার্চ স্কিন মোবাইল উদ্ধারসহ ৬ জুয়ারি আটক করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী