,

ধর্ষণের হুমকি কঙ্গনাকে

news-image

বিনোদন ডেস্ক : অন্যান্য অনেক তারকার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সরব থাকতে দেখা যায় কঙ্গনা রানাউতকে। বিভিন্ন সময়েই নানারকম মন্তব্যে সমালোচনার মুখে পড়েন তিনি। এবার এই তারকা পেলেন ধর্ষণের হুমকি।

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ও দিলজিৎ দোসাঞ্জকে আক্রমণ করে নতুন একটি ভিডিও আপলোড করেছেন কঙ্গনা। সেখানে তিনি বলেছেন, ‘আমার দেশপ্রেম নিয়ে বারবার প্রশ্ন ওঠে। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া ও দিলজিৎ দোসাঞ্জের মতো মানুষের দিকে আঙুল তোলা হয় না কেন? আমি চাই, তাদের উদ্দেশ্য ও নীতি নিয়েও প্রশ্ন উঠুক।’

কৃষক আন্দোলন নিয়ে তিন-চার সপ্তাহ ধরে উত্তাল ভারত। নতুন কৃষি আইনের বিরুদ্ধে পঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা দিল্লির রাস্তায় জড়ো হয়েছেন। পাঞ্জাব ও মুম্বাইয়ের তারকাদের একাংশ কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছেন। সেই প্রতিবাদকে ‘দেশদ্রোহী’ কার্যকলাপ বলে উল্লেখ করেছিলেন কঙ্গনা। তারপর থেকে অনলাইনে নানা কটু কথা শুনছেন তিনি। এমনকি দিলজিৎ ও তার মধ্যে বাগ্‌যুদ্ধও শুরু হয়ে গেছে। এ নিয়ে আবারও প্রতিক্রিয়া জানিয়েছেন ‘কুইন’ ছবির এই অভিনেত্রী।

নতুন ভিডিওতে কঙ্গনা বলেছেন, ‘সন্ত্রাসবাদীরা এই আন্দোলনকে নিজেদের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে। আর সেটা আপনারা হতে দিচ্ছেন কীভাবে? তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমার। কারণ আমি জানি, তারা চায় দেশটা ছিন্নভিন্ন হয়ে যাক। দেশের সরল কৃষকেরা কেন এটা হতে দিচ্ছেন, সেটা ভেবেই অবাক হচ্ছি। আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই আন্দোলন নিয়ে কথা বলব।


আমি চেয়েছিলাম, কৃষক আন্দোলনের আসল উদ্দেশ্য যত দিন না সামনে আসছে, তত দিন আমি কিছু বলব না। ঠিক যেমনটা শাহিনবাগের ক্ষেত্রে আমরা হতে দেখেছি। কিন্তু ১০-১২ দিন ধরে অনলাইনে যে পরিমাণ ধর্ষণের হুমকি পাচ্ছি, তাতে আমি স্থির করেছি, এই বিষয়ে আমার কিছু প্রশ্ন নিয়ে হাজির হওয়া উচিত।’

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম