,

তমা মির্জা ও তার স্বামীর পাল্টাপাল্টি মামলা

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা তমা মির্জা এবং তার স্বামী হিশাম চিশতি পরস্পরের বিরুদ্ধে মামলা করেছেন। গত ৬ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় ওই ফৌজদারি মামলা করেন হিশাম চিশতি। মামলায় তমা মির্জা ছাড়াও তার পরিবারের কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার ধারা নং ৩২৩/৩২৪/৩২৫/৩০৭/১০৯।

এর আগে, তমা মির্জাও তার স্বামীর নামে বাড্ডা থানায় একটি মামলা করেছেন। তিনি গত ৫ ডিসেম্বর বাড্ডা থানায় মামলাটি করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুক জন্য মারপিটসহ হুমকি প্রদানের অভিযোগে মামলা করেন তমা মির্জা।

মামলার বিষয়ে তমা মির্জা গণমাধ্যমকে বলেন, ‘যৌতুকের জন্য আমাকে নির্যাতন করত হিশাম। শুধু তাই নয়, আমাকে মারধরও করেছে একাধিকবার। সামাজিক যোগাযোগমাধ্যমেও আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। বিভিন্ন জনের কাছে আমার নামে আপত্তিকর কথা বলেছে হিশাম। বাধ্য হয়ে আমার নিরাপত্তার জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি।’

এদিকে, তমা মির্জার মামলার পরই বাড্ডা থানায় মামলা করেছেন তার স্বামী হিশাম চিশতী। ৬ ডিসেম্বর হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি করেছেন তিনি। এ মামলায় তমা মির্জাকে এক নম্বর আসামি, তার বাবা-মা, ভাইসহ চারজনকে আসামি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মামলা করার কয়েকদিন পরেই কানাডা চলে গেছেন হিশাম চিশতি।

হিশামের করা মামলার এজাহারে বলা হয়, ‘বিয়ের পর বাবা-মায়ের প্ররোচনায় হিশামের কাছ থেকে মোট ২০ লাখ টাকা ধার হিসেবে নেন তমা। গত ৫ ডিসেম্বর রাতে তমা মির্জার বাবার বাড্ডার বাসায় হিশাম ২০ লাখ টাকা চাইলে- বাসার সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে বাড়ির সদস্যরা ওড়না দিয়ে পেঁচিয়ে তাকে খুন করার চেষ্টা করে।’

উল্লেখ্য, গেল ২০১৯ সালের ৭ মে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতীকে বিয়ে করেন তমা মির্জা। দুবাইয়ে হানিমুনও করেছিলেন তারা। সেখান থেকে ফেরার পর তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম