,

অধিনায়ক মাহমুদউল্লাহর টানা দুই শিরোপা জয়

news-image

স্পোর্টস ডেস্ক : দারুণ এক কীর্তিই বলতে হবে। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ঘরোয়া ক্রিকেটে টানা দুই আসরে শিরোপা জিতলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় করোনা পরবর্তী দুই আসরেই চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন দল।

শুক্রবার শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শিরোপা জিতেছে জেমকন খুলনা। যে দলের নেতৃত্বে ছিলেন মাহমুদউল্লাহ। এর আগে গত অক্টোবরে বিসিবি প্রেসিডেন্টস কাপেও (ওয়ানডে টুর্নামেন্ট) শিরোপা জিতেছিল মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন দল- মাহমুদুল্লাহ একাদশ।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে খুলনার জয়ের নায়কও মাহমুদউল্লাহ। মিরপুরে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারায় খুলনা। যে জয়ে বড় অবদান মাহমুদউল্লাহর ৪৮ বলে অপরাজিত ৭০ রানের ইনিংসের।

এ বছরের শুরুতে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহকে উপেক্ষাই করা হয়েছিল বলতে হবে। গেল মার্চে ওয়ানডে অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান মাশরাফী বিন মোর্ত্তজা। ফলে ওয়ানডে অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে ছিলেন আগে থেকেই টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্বে থাকা মাহমুদউল্লাহ।

কিন্তু ওয়ানডে দলের অধিনায়কত্ব পান তামিম ইকবাল। তবে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হয় তামিম ইকবালের নেতৃত্বাধীন- তামিম একদশ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও এলিমিনেটর থেকে বাদ পড়ে তামিমের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন দল দুইবার ফাইনালে উঠেছিল। ২০১৩ সালে চট্টগ্রাম কিংস ও ২০১৫ সালে বরিশাল বুলসকে রানার্সআপ ট্রফি উপহার দেন মাহমুদউল্লাহ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের