,

তেলবাহী লরির ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

news-image

 নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে তেলবাহী লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালকসহ দুই জন। নিহত ব্যক্তির নাম সঞ্জয় নন্দী (৩৫)।

আজ শুক্রবার সন্ধ্যায় শহরের পাঁচদোনা মোড়ের ঝংকার সিনেমা হল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সঞ্জয় নন্দী গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকার বাবুল নন্দীর ছেলে। তিনি কিছুদিন আগে রাজধানী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন।

আহত দুই ব্যক্তি হলেন- পাঁচদোনার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের অটোরিকশাচালক সুমন (২৫) ও পলাশের ঘোড়াশালের দয়াল কুমার দাস (৫৬)।

বিষয়টি নিশ্চিত করে মাধবদী থানার উপ পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

ঘাতক তেলবাহী লরিটি পালিয়ে গেছে, তবে সেটি আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের