শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপন দুই ভাই দুই জেলার দায়িত্বে

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই ভাইয়ের একসঙ্গে ডিসির দায়িত্বে থাকার ঘটনা জনপ্রশাসনে খুব একটা নেই। এবার আপন দুই ভাইকে দুই জেলার দায়িত্ব সামলাতে ডেপুটি কমিশনারের (ডিসি) দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার ১১ জেলায় যে নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে, তার মধ্যে লক্ষ্মীপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মো. আনোয়ার হোসেন আকন্দ। এর আগে আনোয়ারের বড় ভাই মোহাম্মদ কামরুল হাসান ২০১৯ সালের ৩১ অক্টোবর থেকে হবিগঞ্জের ডিসির দায়িত্বে আছেন।

নতুন ডিসির দায়িত্ব পাওয়া আনোয়ার হোসেন বলেন, ‘তারা নয় ভাই-বোনের ছয়জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন। নয় ভাই-বোনের মধ্যে চারজন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম শ্রেণির সরকারি চাকরিতে যোগ দিয়েছেন। একজন সরকারি একটি প্রকল্পে চাকরি করছেন। পড়াশোনা শেষ করে তিনজন সরকারি চাকরির চেষ্টা করছেন। এক ভাই বেশি দূর পড়াশোনা করেননি।’

এই দুই জেলাপ্রশাসকের বাবা রেলওয়ের স্টেশন মাস্টার হিসেবে ২০০৫ সালে অবসরে গেছেন। তদের পরিবার ময়মনসিংহের সদর উপজেলায় বিদ্যাগঞ্জের কুষ্টিয়া নামাপাড়া গ্রামে থাকেন।

আনোয়ারের ডিসি হিসেবে নিয়োগ পাওয়ার খবরে হবিগঞ্জের ডিসির দায়িত্বে থাকা বড় ভাই কামরুল হাসান খুব খুশি হয়েছেন বলে জানান তিনি। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষের সেবা করার জন্য আমাদের সুযোগ দিয়েছেন সরকার আমাদের উপর আস্থা রেখে গুরুত্বপূর্ণ দায়িত্বে দিয়েছে, আমরা সেভাবেই মানুষের সেবা করার চেষ্টা করবো।’

প্রসঙ্গত, বড় ভাই কামরুল ২০তম বিসিএসে প্রথমে শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে পরের বার ২১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে চাকরি পান। মো. আনোয়ার হোসেন আকন্দ তিনি ২২তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের যোগদান করেন। সূত্র- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ