বাইডেনের মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন আদিবাসী ডেভ হল্যান্ড

news-image
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিনিধি পরিষদ সদস্য ডেভ হল্যান্ডকে ইনটেরিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
২০১৮ সালে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদে নির্বাচিত দুই আদিবাসী আমেরিকান নারীর একজন তিনি। দোহা-ভিত্তিক আল-জাজিরার খবরে এমন তথ্য মিলেছে।
এক বিবৃতিতে বাইডেনের ট্র্যানজিশনার টিম বলছে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে আসন্ন প্রশাসনে নেতৃত্ব দিতে যে কয়েকজনকে বাছাই করা হয়েছে, তাদের মধ্যে হল্যান্ড একজন।
বিবৃতিতে বলা হয়, জলবায়ু সংকটের মুখোমুখি হওয়া বিশ্বকে নেতৃত্ব দিতে নির্বাচিত প্রেসিডেন্টের অ্যাজেন্ডাকে এগিয়ে নিয়ে যাবে এই টিম। ভালো-বেতনের কর্মসংস্থান সৃষ্টি, টেকসই সমাজ গঠন ও পরিবেশগত ন্যায়বিচারে ঐতিহাসিক বিনিয়োগে বাড়াতে তারা কাজ করবেন।
নিউমেক্সিকো থেকে নির্বাচিত ডেমোক্র্যাটদলীয় কংগ্রেস সদস্য হল্যান্ড। তিনি লেগুনা পুয়েবলা আদিবাসী গোষ্ঠীর সদস্য।
ইনটেরিয়র মন্ত্রী হলে তিনি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ৫০ কোটি একর ভূমি, ৬২টি ন্যাশনাল পার্ক এবং কেন্দ্রীয়ভাবে স্বীকৃত ৫৭৪টি স্বীকৃত আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ১৯ লাখ লোককে দেখভাল করবেন।
তার মন্ত্রণালয়ের অধীনে থাকবে ব্যুরো অব ট্রাস্ট ফান্ডস অ্যাডমিনিস্ট্রেশন ও ব্যুরো অব ইন্ডিয়ান এডুকেশন।
ব্যুরো অব ট্রাস্ট ফান্ডস অ্যাডমিনিস্ট্রেশনই আদিবাসীদের জন্য বরাদ্দ অর্থ কোথায় কীভাবে খরচ হবে তা পরিচালনা করে।
নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য আলেক্সান্ডার ওকাসিও-কর্টেজ বলেছেন, দায়িত্ব পেলে হাল্যান্ড ‘অনেক ক্ষেত্রেই ইতিহাস গড়বেন’।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ