৩৯৭ বছর পর ‘মহাসংযোগ’! আগামী ২১ ডিসেম্বর রাতের আকাশে মিলবে বৃহস্পতি-শনি

news-image

অনলাইন ডেস্ক : আগামী ২১ ডিসেম্বর রাতের আকাশে তাকালে চোখে পড়বে এক উজ্জ্বল ‘তারার’। আসলে সেগুলো ‘গ্রহ’। তাও আবার একটা নয়, দুইটা। ৩৯৭ বছর পর ওই দিনে খুব কাছাকাছি আসতে চলেছে বৃহস্পতি এবং শনি। ১৬২৩ সালের পর কখনওই এত কাছাকাছি আসেনি এই গ্রহ দুটি। এই ঘটনাকে ‘মহাসংযোগ’ নামে অভিহিত করেছেন বিজ্ঞানীরা।

জানা গেছে, মহাকাশের দুটি বস্তু যখন কাছাকাছি আসে তখন তাকে ‘কনজাঙ্কশন’ (সংযোগ) বলা হয়। বৃহস্পতি এবং শনির ক্ষেত্রে কোনও কোনও সময় তা ‘গ্রেট কনজাঙ্কশন’ (মহাসংযোগ) বলা যায়। ২১ ডিসেম্বরের ঘটনাও ঠিক তাই। বিশালাকার দুই গ্রহকে পৃথিবী থেকে একটা উজ্জ্বল আলোকবিন্দুর মতো দেখাবে।

২১ তারিখ বৃহস্পতি এবং শনির মধ্যে দূরত্ব হয়ে দাঁড়াবে ৭৩.৫ কোটি কিলোমিটার। সূত্র: নাসার ওয়েবসাইট 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ