,

হাসপাতালে গিয়ে করোনা বিধি ভাঙলেন মেলানিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনা বিধি ভাঙলেন বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। চিলড্রেন’‌স ন্যাশনাল হাসপাতালে যেয়ে মাস্ক খুলেই শিশুদের গল্প পড়ে শোনালেন। একটি ছবিতে দেখা গেল, ক্রিসমাস ট্রির সামনে বসে গল্প পড়ে শোনাচ্ছেন মেলানিয়া। মুখে মাস্ক নেই। এরপর থেকেই শুরু বিতর্ক।

হাসপাতালের বিধি অনুযায়ী, সেখানে প্রবেশ করলেই মাস্ক পরতে হবে। হাসপাতালের হল, ক্যাফেটেরিয়াতেও মাস্ক পরতে হবে। কোভিড-১৯ সংক্রমণ ঠেকানোর জন্যই এই নিয়ম। কেন মেলানিয়া মাস্ক পরলেন না, সেই নিয়ে মুখ খোলেননি। মাস্ক না পরার জন্য কোনও বিশেষ অনুমতি নিয়েছিলেন কিনা, তাও জানা যায়নি।

হাসপাতালের মুখপাত্র ডায়না ট্রস জানালেন, আমাদের প্রথম লক্ষ্য হল রোগী, তাদের পরিবার এবং কর্মীদের সুরক্ষা। ওয়াশিংটন ডিসি’র স্বাস্থ্যবিধি অনুসারে কোনও ব্যক্তি বক্তৃতা করার সময় মাস্ক নাও পরতে পারেন, যদি তার থেকে ৬ ফিট দূরে শ্রোতারা বসে থাকেন।’‌

ট্রসের কথায়, মেলানিয়া হাসপাতালের একটি বড় হলে ৩২৫ জন রোগীকে গল্প পড়ে শোনান। সে সময় রোগীদের থেকে তার দূরত্ব ১২ ফিট ছিল। সেখানে উপস্থিত সকলেই মাস্ক পরেছিলেন। হাসপাতালে থাকাকালীন বাকি সময় মাস্ক পরেছিলেন মেলানিয়া।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের