,

ভৈরবে ট্রাকের ধাক্কায় নিহত ৩

news-image

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভৈরবের কালিকাপ্রসাদ এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন আরোহী নিহত হয়েছেন।

গুরুতর আহত হয়েছেন অপর তিনজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জের নিকলী থেকে ভৈরবগামী সিএনজিচালিত অটোরিকশাটি ভৈরব থেকে কিশোরগঞ্জগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াই তিনজনে। গুরুতর তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এদিকে হাসপাতাল সূত্রে আহতদের নাম-ঠিকানা জানা গেলেও এ রিপোর্ট পর্যন্ত নিহতদের বিষয়ে জানাতে পারেনি পুলিশ।

তবে ভৈরব হাইওয়ে সার্কেলের অফিসার ইনচার্জ (ওসি) মো.মামুন রহমান জানিয়েছেন, নিহতদের পরিচয় জানতে চেষ্টা করছে পুলিশ।

আহতরা হলেন- নিকলী উপজেলার মজলিশপুর গ্রামের ফরিদ মিয়া (৩৩), পিতলহাঁটি গ্রামের আ. খালেক ড্রাইভার (৫৮) এবং জালালপুর গ্রামের ইসমাইল (৩২)।

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা