,

আজ আসতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর ঘোষণা

news-image

নিউজ ডেস্ক : মহামারি করোনা পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ফের ছুটি বাড়তে পারে। আজকের মধ্যেই এ ছুটি বাড়ার নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

বৃহস্পতিবার মুঠোফোনে তিনি জানান, ‘করোনা পরিস্থিতিতে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। নতুন করে ছুটি বাড়াতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে আমরা কতদিন বাড়ানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেব।’

‘আজকের মধ্যেই এ সিদ্ধান্ত জানিয়ে দেয়া হতে পারে’ বলেও জানান তিনি।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলবো। আজকে সন্ধ্যা নাগাদ সিদ্ধান্ত আসতে পারে। তবে কত দিন ছুটি বাড়ছে সে বিষয়ে এখনই বলা যাচ্ছে না।’

এর আগে গত মঙ্গলবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে নতুন করে আরো ছুটি বাড়ানো হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেয়া হবে। ১৯ ডিসেম্বরের আগে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।’

প্রসঙ্গত, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত করেছে সরকার।

গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, বিশ্বব্যাপী মহামারির কথা বিবেচনায় নিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা