,

একতা কাপুর মা হওয়ার এক বছর পর বিয়ে করছেন!

news-image

বিনোদন ডেস্ক : বয়স চলছে ৪৫। ২০১৯ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে পুত্র সন্তানের মা-ও হয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন রবি কাপুর। তবে এখনও সাতপাকে বাঁধা পড়েননি। তবে সম্প্রতি এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পোজ দিয়ে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে।

বলিউডের নামী প্রযোজক ও পরিচালক একতা কাপুরের সেই ছবি নিয়ে চলছে শোরগোল ও আলোচনা। কে এই ব্যক্তি সেই প্রশ্নকে ঘিরেই তুঙ্গে জল্পনা।

জি-নিউজবাংলা জানাচ্ছে, একতা কাপুর যে ব্যক্তির সঙ্গে ছবি পোস্ট করেছেন তার নাম তনভীর বুকওয়ালা। তানভীরের সঙ্গে ছবি পোস্ট করে একতা লিখছেন, ‘N we r there ! Will tell all soon!!!!’

তানভীর বুকওয়ালার ইনস্টাগ্রাম থেকে জানা যাচ্ছে তিনি একটি বিনোদন সংস্থার প্রতিষ্ঠাতা ও সৃজনশীল পরিচালক।

একতা কাপুরের এই পোস্টের নিচে তানভীর কমেন্ট করেছেন, ‘ইয়ে দোস্তি কো রিশতদারি মে বাদল নে কা বক্ত আ চুকা হ্যায়।’ আর এই পোস্ট ঘিরেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে একতার বিয়ের আলোচনা।

নেটিজেনদের প্রশ্ন তবে কি তানভীর বুকওয়ালার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন একতা! কেউ লিখেছেন, ‘একতা কি এবার বিয়ের কথা ঘোষণা করতে চলেছেন?’ কেউ আবার লিখেছেন, ‘অপেক্ষায় থাকলাম।’

গত বছর সারোগেসির মাধ্যমে মা হওয়া নিয়ে মুখ খুলতে গিয়ে একতা বলেছিলেন, ‘আমার যখন বয়স ৩৬ তখন আমি আমার ডিম্বানু সংরক্ষণ করে রেখেছিলাম। কারণ, আমি বিয়ের করব কি করব না সে বিষয়ে নিশ্চিত ছিলাম না।’ তার সেই মন্তব্যকেও টেনে আনছেন অনেকে। বলছেন, এতদিনে হয়তো একতা বিয়ের প্রয়োজন অনুভব করছেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম