,

বিজয় দিবসে নরেন্দ্র মোদি শ্রদ্ধা জানালেন

news-image

ডেস্ক রিপোর্ট : আজ বাংলাদেশের মহান বিজয় দিবস। শুধু বাংলাদেশেই নয় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ভারতেও। ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ। সেই উপলক্ষ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে ভারতীয় সেনাদের অবদানকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজয় দিবসের সুবর্ন জয়ন্তী উপলক্ষ্যে এদিন ভারতের রাজধানী দিল্লির স্বর্ণিম বিজয় মশালে শ্রদ্ধা জানান মোদি।

বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সারা বছর জুড়ে ভারতে স্বর্ণিম বিজয় বর্ষ উদযাপিত হবে। সেই উপলক্ষ্যে ভারতের অবসরপ্রাপ্ত বীর সেনাদেরকেও শ্রদ্ধা জানানো হবে বছরজুড়ে। বিজয় দিবস উপলক্ষ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের বীর সেনাদের স্যলুট জানান।

অমিত শাহ তার টুইট বার্তায় লেখেন, ১৯৭১ সালের এই দিনে ভারতীয় সেনাবাহিনী অদম্য সাহস এবং বীরত্বের সঙ্গে মানবাধিকারের সার্বজনীন মূল্যবোধ রক্ষা করে। দিনটিতে বিশ্ব মানচিত্রে একটি ঐতিহাসিক পরিবর্তন ঘটে যায়। মূলত এ মহান দিনই বিশ্ব মানচিত্র জন্ম নেয় বাংলাদেশের।

অন্যদিকে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার টুইট বার্তায় লেখেন, আজ বিজয় দিবস উপলক্ষ্যে আমি ভারতীয় সেনার বীরত্ব এবং সাহসকে সম্মান এবং কুর্নিশ জানাই। আমি আমাদের সেনাদের বীরত্বের কথা স্মরণ করি, যারা একাত্তরের যুদ্ধে বীরত্বের নতুন কাহিনী লিখেছিলেন। তাদের ত্যাগ আজও আমাদের অনুপ্রেরণার উৎস।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক