,

বিমানযাত্রীর কাছে মিলল ১৩০ সোনার বার

news-image

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ সোনার বারসহ দুবাই থেকে আসা বিমানযাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।

মঙ্গলবার রাত ১১টার দিকে লুৎফর রহমান নামে দুবাই ফেরত ওই যাত্রীকে আটক করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। এ সময় তারা যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো ১৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

বিমানবন্দর থানার এসআই শেখ তাজউদ্দিন আহমেদ মামলাটি তদন্ত করছেন।

তিনি যুগান্তরকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওই যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি সোনার বার পাওয়া যায়।

আটক লুৎফর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলায়। উদ্ধার সোনার ওজন প্রায় ১৫ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।

আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত