রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে একুশে গ্রন্থমেলার প্রস্তাব

news-image

অনলাইন ডেস্ক : আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৭ মার্চ পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলার প্রস্তাব দিয়েছেন প্রকাশকেরা। একই সঙ্গে মেলার স্টল বরাদ্দের জন্য ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন বাংলা একাডেমির কাছে।

প্রকাশকেরা বাংলা একাডেমিকে বইমেলার জন্য নতুন তারিখের প্রস্তাব দিয়েছেন। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারলে এই সময়ে বইমেলা আয়োজনে কোনো সমস্যা দেখছেন না তারা।

মঙ্গলবার প্রকাশকদের দুই সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি যৌথভাবে বাংলা একাডেমিকে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’–এর তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব দেয়।

প্রকাশকেরা তাদের দাবির পক্ষে বলছেন, আসছে ফেব্রুয়ারির শুরুর দিকে শীতের তীব্রতা কমে আসবে। আবহাওয়ায় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। এবং করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে বিজ্ঞানীদের পর্যবেক্ষণমূলক সময়কালও পেরিয়ে যাবে। ফলে প্রস্তাবিত তারিখে (১৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ) স্বাস্থ্যবিধি মেনে বইমেলা করা সম্ভব।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক জানান, তারা প্রথমে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে দেখা করেন। বইমেলার তারিখ পুনর্নির্ধারণের বিষয়টি তাকে বলেন। প্রতিমন্ত্রীও মৌখিক সম্মতি দিয়েছেন। এরপর তারা বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে তাকে লিখিত প্রস্তাব দেন।

প্রকাশকেরা আশা করছেন, প্রধানমন্ত্রী অনুমতি দিলে ১৮ ফেব্রুয়ারি থেকেই ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে। চলবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ পর্যন্ত।

এর আগে গত শুক্রবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে না। পাঠকদের মধ্যে বইমেলা নিয়ে যেন কোনো সংশয় তৈরি না হয়, সে কারণে বিকল্প হিসেবে ভার্চ্যুয়াল আয়োজনের কথা তারা ভাবছেন। গত বৃহস্পতিবার একাডেমির কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাংলা একাডেমির এমন সিদ্ধান্তে সমালোচনা করছেন লেখক ও প্রকাশকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বেশ জোরালো সমালোচনা হতে দেখা গেছে।

প্রকাশকেরা বলেন, আপত্তি ও ক্ষোভ নিয়ে রোববার সকালে প্রকাশক সমিতির নেতারা বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে কথা বলে মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী লিখিতভাবে নতুন একটি তারিখ প্রস্তাবের পরামর্শ দেন। সে মোতাবেক প্রকাশকেরা আজ নতুন তারিখ প্রস্তাব করেছেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী