শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২৬ মার্চের মধ্যেই মুক্তিযোদ্ধারা পাচ্ছেন আইডিকার্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আগামী বছরের ২৬ মার্চের মধ্যেই সব মুক্তিযোদ্ধাকে আইডিকার্ড ও সার্টিফিকেট দেয়া হবে। মার্চের প্রথম দিকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এই আইডি কার্ডে আট ধরণের বারকোড ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যাতে এই কার্ড কেউ জালিয়াতি করতে না পারে।

মঙ্গলবার বিকালে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন, মুক্তিযোদ্ধা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন প্রমুখ।

মন্ত্রী আরো বলেন, আগামী বছর বিজয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের পক্ষ থেকে এমন কিছু উপহার থাকবে যাতে তারা সম্মানিত বোধ করেন। সরকার ইতোমধ্যে জীবিত সব মুক্তিযোদ্ধার চিকিৎসা শতভাগ নিশ্চিত করেছেন। হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে ওষুধপত্র বিনামূল্যে দেয়া হবে। বিনা চিকিৎসায় বা অর্ধ চিকিৎসায় কোনো মুক্তিযোদ্ধা মারা যাবেন না।

মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটি করপোরেশন এলাকায় রাস্তাঘাট বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে এবং তাদের বাসা বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে। গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে সব মুক্তিযোদ্ধার বাড়ির হোল্ডিং ট্যাক্স ফ্রি করে দিচ্ছি এবং সিটির যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের নামে নামকরণ করে দেয়া হচ্ছে। তাদের সন্তানদের চাকরি ও ব্যবসার করে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ