,

দ্বিতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজছেন অভিনেতা সিদ্দিকুর রহমান

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক আবারও নতুন সংসার গড়ার স্বপ্ন দেখছেন। সেজন্য পারিবারিকভাবে পাত্রী খুঁজছেন তিনি। বিষয়টি জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

সিদ্দিকুর রহমান বলেন, আগের ধাক্কাটার রেশ এখনো রয়ে গেছে, কিন্তু জীবন তো আর থেমে থাকে না। পরিবার আমাকে নিয়ে খুব চিন্তিত। আগে নিজের ইচ্ছায় বিয়ে করে একটা কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে। তাই এবার আর ঝুঁকি নিতে চাই না। আমার পরিবারই বিয়ের বিষয়টি দেখছে। পাত্রী খোঁজা হচ্ছে। মনের মত পাত্রী পেলে বিয়ে করে ফেলবো।

সিদ্দিক বলেন, পাত্রী হিসেবে একেবারে সাংসারিক একটা মেয়ে চাই। যে আমার যত্ন করবেন, আমার পরিবারের খেয়াল রাখবেন। আমি পুনরায় ধাক্কা খেতে চাই না।

২০১২ সালের ২৪ মে ভালোবেসে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেছিলেন সিদ্দিক। কিন্তু তাদের সংসার বেশিদিন টেকেনি। ২০১৯ সালের অক্টোবরে সিদ্দিকুরের সঙ্গে মারিয়ার বিচ্ছেদ হয়। এরপর থেকে এই তরুণীকে মডেলিংয়ে নিয়মিত হতে দেখা যায়। তাদের সংসারে রয়েছে ৭ বছর বয়সী ছেলে আরশ রহমান।

এদিকে, সম্প্রতি অনুমতি ছাড়া ছেলে আরশের খতনা করায় অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন তার সাবেক স্ত্রী।

এ প্রসঙ্গে সিদ্দিক বলেন, ছেলে বড় হচ্ছে। তাই বাবা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। খতনা করা আমাদের ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ সুন্নত। আমি সেই সুন্নত পালন করেছি।

ছেলের খতনা উপলক্ষে বড় অনুষ্ঠান করতে যাচ্ছেন সিদ্দিক। ১৮ তারিখ তার গ্রামের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া রাজধানীতেও ছেলের খতনার অনুষ্ঠান।

সূত্র: বাংলানিউজ

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম