,

শাস্তি পেলেন মুশফিক

news-image

নিউজ ডেস্ক : সতীর্থ নাসুম আহমেদের ওপর চড়াও হওয়ার ঘটনায় শাস্তি পেতে হলো মুশফিকুর রহিমকে।

আচরণ বিধি ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

কোনো খেলোয়াড়ের নামের পাশে চারটি ডিমেরিট পয়েন্ট হলে টুর্নামেন্টে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়।

মঙ্গলবার এক বিবৃতিতে মুশফিকের শাস্তির বিষয়টি জানায় বিসিবি।

সোমবার ফরচুন বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মাঠেই সতীর্থ নাসুম আহমেদের ওপর চড়াও হন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিক। একবার নয়, দুই-দুবার নাসুম আহমেদের দিকে মারের ভঙ্গিতে তেড়ে যান তিনি। ম্যাচে অবশ্য জয় পায় মুশফিকের দল বেক্সিমকো ঢাকা।

সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। ম্যাচের পর আম্পায়াররা মুশফিকের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার দায়ে অভিযোগ আনেন।

মুশফিক দায় মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আচরণ বিধির লেভেল ১ ভাঙার দায়ে সিনিয়র এই ক্রিকেটারকে শাস্তি দেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।

শাস্তির ঘোষণা আসার আগেই সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন মুশফিক। ফেইসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রথমেই আমি গতকালের খেলার সময় ঘটে যাওয়া ঘটনার জন্য আমার ভক্ত ও দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। খেলার পরেই আমি আমার সতীর্থ নাসুমের কাছে সেই ঘটনার জন্য ক্ষমা চেয়েছি।’

‘আমি পরম করুণাময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি সব সময় মনে রাখি সবকিছুর ঊর্ধ্বে আমি একজন মানুষ এবং মাঠে যেই আচরণ করেছি তা গ্রহণযোগ্য নয়। ইনশা আল্লাহ ভবিষ্যতে মাঠে এবং মাঠের বাইরে এ রকম ঘটনা ঘটবে না… জাযাকাল্লাহ খায়ের।’

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি