আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ান হতে চাই না : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দুর্নীতিতে বিএনপির মতো আমরা কখনো চ্যাম্পিয়ান হতে চাই না। অতীতে বিএনপি সরকারের সময় বাংলাদেশ টানা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সঠিক নেতৃত্বের অভাবে বিএনপি সরকারের সময় দেশে লুটপাট হয়েছিল।

জাহিদ মালেক মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০২০’ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

জাহিদ মালেক বলেন, এখন দেশকে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা। তার সঠিক নেতৃত্বের জন্যই দেশে হাজারো উন্নয়ন হচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো এত বড় একটি উন্নয়ন ঘটিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না। খাদ্যে বর্তমানে স্বয়ংসম্পন্ন দেশ। মাথাপিছু আয় এখন দুই হাজার ডলারের উপরে। মানুষের গড় আয়ু ৭৩ বছর হয়েছে।

জাহিদ মালেক বলেন, করোনা মহামারিতে দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে যেভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করেছেন তাতে কেবল দেশের মানুষের কাছেই নয়, গোটা বিশ^ই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করছেন। কাজেই দেশের সরকারি কর্মকর্তাদেরও প্রধানমন্ত্রীশেখ হাসিনারনেতৃত্ব গুনাবলি অর্জন করতে সচেষ্ট হতে হবে। তাহলে, দেশই সবার আগে লাভবান হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার প্রাপ্তদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন। উল্লেখ্য, স্বাস্থ্যখাতে অবদানের জন্য স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. শাহ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মোঃ আব্দুর বারি শুদ্ধাচার পুরস্কার পান ও সার্টিফিকেট গ্রহণ করেন।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূরের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ