,

২৫০ কেজির সেই বোমাটি টাঙ্গাইলের মধুপুর বনে নিষ্ক্রিয়

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পাস থেকে ফের উদ্ধার হওয়া সেই ২৫০ কেজির বোমাটি টাঙ্গাইলের মধুপুর বনের টেলকি বিমানবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের (ফায়ারিং রেঞ্জ) ক্যাম্পাসে নিষ্ক্রিয় করা হয়েছে।

৫ দিন পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আবারও বোমার বিস্ফোরণে মধুপুর বনের এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে প্রথম বোমা বিস্ফোরণ ঘটায় বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয় একই বিশেষজ্ঞ দল।

বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে কর্মরত জুয়েল জানান, আগের মতো বিমানবাহিনীর ফ্লাইট লে. আজমের নেতৃতে একটি দল বাই রোডে সোমবার সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার হওয়া প্রায় ২৫০ কেজি ওজনের বোমা নিয়ে ফায়ারিং রেঞ্জে আসে।

সকালে ক্যাম্প ক্যাম্পাসে মাটি গভীর গর্ত করে সেখানে পুঁতে এটি নিষ্ক্রিয় করা হয়।

এ বিষয়টি স্বীকার করেছেন ফায়ারিং ক্যাম্প কমান্ডার মো. আলম।

প্রতক্ষ্যদর্শী মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মাটি গভীর গর্ত করে সেখানে বোমা স্থাপন করে বিশেষ কায়দায় এটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। বোমার অংশ ও ধোঁয়া দেড়শ ফুট ওপরে উঠে যায়। মাটির পোতা অংশে অনেক গভীরতার সৃষ্টি হয়। এটি বিস্ফোরণের সময় বিমানবাহিনীর বিভিন্ন স্তরের সদস্য, মধুপুর ফায়ার সার্ভিসের টিম উপস্থিত ছিল।

উল্লেখ্য, সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় পাইলিংয়ের কাজ করতে গিয়ে শ্রমিকরা ১০ ফুট মাটির নিচে সিলিন্ডারসদৃশ্য বোমাটির সন্ধান পান।

খরব পেয়ে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে বিস্ফোরণ ঘটাতে ওই দিনই বিকালে মধুপুর বনের টেলকি বিমানবাহিনীর ফায়ারিং প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে আসে।

এর আগে ৯ ডিসেম্বর উদ্ধার হওয়া ২৫০ কেজি ওজনের বোমা ১০ ডিসেম্বর দুপুরে বিস্ফোরণ ঘটায় বিমানবাহিনীর একই বিশেষজ্ঞ দল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি