যুক্তরাষ্ট্রে নতুন সরকার এলে পরিস্থিতি বদলাবে: রুহানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সরকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে বিলম্বের সুযোগ দেবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি বদলে যাবে। বর্তমান প্রেসিডেন্টও যদি নির্বাচিত হয়ে নতুন সরকার গঠন করতেন তাহলেও পরিস্থিতি বদলে যেত।

প্রেসিডেন্ট রুহানি বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। কিন্তু সফল হতে পারেননি। ইরান সরকার সর্বশক্তি দিয়ে পরমাণু সমঝোতাকে টিকিয়ে রেখেছে।
তিনি আরো বলেন, পরমাণু চুক্তি কোনো সমঝোতা বা শর্ত মানা হবে না। রুহানি বলেন, শহিদ ফাখরিযাদেহর রক্তের বদলা নেওয়াকে নিজের ন্যায্য অধিকার বলে মনে করে ইরান এবং সঠিক সময়ে উপযুক্ত স্থানে প্রতিশোধ নেওয়া হবে।

সূত্র: পার্স টুডে

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ