,

করোনাকালীন সবচেয়ে বড় ঋণ ছাড়, পেলো মাধ্যমিক শিক্ষা প্রকল্প

news-image

অনলাইন ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়নাধীন এসইডিপির (সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম) অনুকূলে ৬২ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ৫২ হাজার ৮০ কোটি টাকা) অর্থ ঋণ ছাড় করেছে বিশ্ব ব্যাংক। ঋণ ছাড়ের জন্য দেওয়া ৩৫টি শর্তের মধ্যে চলতি বছরের জন্য নির্ধারিত ছয়টি শর্ত সন্তোষজনকভাবে সম্পন্ন করায় এ ঋণের অর্থছাড় করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, করোনাকালীন বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর মধ্যে এটি সর্বোচ্চ ঋণ ছাড়।

সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে ৮টি ক্ষেত্রে ৩৫টি ফলাফল অর্জনের পরিপ্রেক্ষিতে ৫১০ ইউএস মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেওয়ার বিষয়ে ২০১৮ সালে বিশ্বব্যাংকের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে এ বছরের জন্য নির্ধারিত ছয়টি শর্তের ফলাফল সন্তোষজনক হওয়ায় এই ৬২ মিলিয়ন ইউএস ডলার ছাড় করা হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর এ সংক্রান্ত চিঠি দেয় বিশ্বব্যাংক। অর্জিত ফলাফল বিশ্ব ব্যাংক নিজস্ব ব্যবস্থাপনায় যাচাই করে এবং অর্জিত ফলাফলে তারা সন্তুষ্টি প্রকাশ করে।

অর্জিত ছয়টি ফলাফলের মধ্যে রয়েছে পঞ্চম শ্রেণি সম্পন্ন করার পর মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশের আগে শিক্ষার্থীদের সক্ষমতা যাচাইয়ে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট গাইডলাইন তৈরি, শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে টিচিং সময় মনিটরিং করার গাইডলাইন তৈরি, হারমোনাইজ স্টাইপেন্ড ব্যবস্থা চালু করাসহ শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সংস্থার আর্থিক সক্ষমতা বাড়ানো। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা