শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশারাফি তাণ্ডবে বঙ্গবন্ধু কাপের ফাইনালে খুলনা

news-image

স্পোর্টস ডেস্ক : মাশারাফি তাণ্ডবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম দল হিসেবে ফাইনালে উঠল জেমকন খুলনা। সোমবার টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়েছে তারা।

ম্যাচটিতে খুলনার দেয়া ২১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৬৩ রান করে অলআউট হয় চট্টগ্রাম। দলের পক্ষে ৩৫ বলে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন মোহাম্মদ মিথুন।

খুলনার বোলারদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। এছাড়া হাসান মাহমুদ ২টি, সাকিব আল হাসান ১টি ও আরিফুল হক ২টি করে উইকেট শিকার করেন।

বড় টার্গেট সামনে নিয়ে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় চট্টগ্রাম। মাশরাফির বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ হন সৌম্য। তবে, অপর ওপেনার লিটন শুরু থেকে মেরে খেলছিলেন। তিনিও মাশরাফির শিকার হন। চতুর্থ ওভারে বোল্ড হয়ে ফিরে যান তিনি। ১৩ বলে ২৪ রান করেন লিটন।

পরে মিথুন এবং মাহমুদুলের ব্যাটে দারুণভাবে এগোতে থাকে চট্টগ্রাম। এই দুই ব্যাটসম্যান ৭৩ রানের পার্টনারশিপ করেন। এই জুটিও ভাঙেন মাশরাফি। ১২তম ওভারে ডিপ পয়েন্টে ইমরুলের হাতে ক্যাচ হন মাহমুদুল হাসান জয়।

এদিকে একাই লড়াই করে যাচ্ছিলেন অধিনায়ক মিথুন। ৩০ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেন তিনি। কিন্তু এরপর বেশিক্ষণ টিকতে পারেননি।

১৪তম ওভারে আরিফুলের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ১৬তম ওভারে সাকিবের বলে লং-অফে ক্যাচ হন মোসাদ্দেক। পরে সৈকত আলী নেমে ৪ বলে ৫ রান করে হাসান মাহমুদের শিকার হন।

১৮তম ওভারে শামসুর রহমান ও মোস্তাফিজকে ফিরিয়ে মাশরাফি ৫ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন। দলীয় ১৫৮ রানে বোলার হাসান মাহমুদের হাতে ক্যাচ হন নাহিদুল। শেষ ওভারে শেষ উইকেটটি নেন আরিফুল। রিয়াদের হাতে ক্যাচ হন শরিফুল।

এর আগে টস হেরে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১০ রান সংগ্রহ করে খুলনা। ৫১ বলে ৫টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৮০ রান করেন ওপেনার জহুরুল ইসলাম। ৯ বলে ২ চার ও তিন ছক্কায় ৩০ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে, হারলেও ফাইনালে ওঠার সুযোগ শেষ হয়ে যায়নি চট্টগ্রামের। মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে তারা। ফাইনাল ম্যাচ হবে ১৮ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি