শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে আরেকটি বোমা উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালে নির্মাণকাজের পাইলিংয়ের সময় মাটি খুঁড়তে গিয়ে আরেকটি ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে বোমাটি উদ্ধার করা হয়।

এদিকে বোমাটি নিষ্ক্রিয় করতে টাইঙ্গাইলের রসলপুর ফায়ার রেঞ্জে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

এর আগে গত বুধবার (৯ ডিসেম্বর) বিকেল মাটি খোঁড়ার সময় আরো একটি বোমা উদ্ধার করা হয়। বোমাটি নিষ্ক্রিয় করে ময়মনসিংহ বিমান বাহিনীর মুক্তাগাছা ঘাটিতে পাঠিয়ে দিয়েছে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান গণমাধ্যমকে জানান, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পাইলিংয়ের কাজ সকালে করা হচ্ছিল। এমন সময় শ্রমিকরা দেখতে পান সিলিন্ডার এর মতো দেখতে বোমা। পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। আমরা ধারণা করছি, ১৯৭১ সালে বিমান থেকে ছোড়া কোনো বোমা হবে এটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ