,

ফেসবুক ডট কম ডট বিডি ডোমেইন ব্যবহার নিষিদ্ধ

news-image

অনলাইন ডেস্ক : ফেসবুক ডট কম ডট বিডি নামে ডোমেইনটি বাংলাদেশে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ফেসবুকের করা একটি মামলার প্রথম দিনের শুনানি শেষে এমন নির্দেশনা দিয়ে অন্তর্বতীকালীন আদেশ দিয়েছে ঢাকা জেলা জজ আদালত।

একই সাথে এ বিষয়ে একটি শোকজ নোটিশও দেয়া হয়েছে ডোমেইনটি রেজিস্ট্রি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন ফেসবুকের পক্ষে মামলা দায়ের কারী আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশে ফেসবুক ডট কম ডট বিডি নামে ডোমেইনটি স্থায়ীভাবে বন্ধ চেয়ে গত পহেলা ডিসেম্বর ফেসবুক একটি মামলা দায়ের করে। এই মামলায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণও দাবি করা হয়।

এই মামলার শুনানি অনুষ্ঠিত হয় আজ। শুনানিতে ওই ডোমেইনটি যে প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন করেছে তাকে সেটি প্রাথমিকভাবে ব্যবহার বন্ধ করার আদেশ দেয়া হয়েছে।

ইসলাম বলেন, এই মামলাটি বেশ গুরুত্বপূর্ণ। ট্রেডমার্ক আইনে এই মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এই আদেশের পর মামলাটির বাকি বিচার প্রক্রিয়া চলতে থাকবে। আজ প্রথম শুনানির দিন থাকায় বিরোধী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না বলেও জানানো হয়। সূত্র: বিবিসি বাংলা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের