শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে : মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কী দুর্ভাগ্যের কথা, আজকের বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনাকে আজ ধ্বংস করে ফেলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, আমরা দেশনেত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি চাই। বাক-স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই।

তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের যে মূল চেতনা, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ, এ শপথ এখানে নিচ্ছি। এ দিনে আমরা শপথ করব, সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ