শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে নিজ বাড়িতে বৃদ্ধকে গলা কেটে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহীর চারঘাট উপজেলায় মানসুর রহমান (৭০) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাতে বৃদ্ধ একাই তার বাড়িতে ছিলেন। বাড়িতেই তাকে গলা কেটে হত্যা করা হয়। শলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউল হক মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

শলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউল হক মাসুম জানান, নিহত মানসুর রহমানের স্ত্রী ঢাকায় তার ছেলের বাড়ি গেছেন। তিনি বাড়িতে একাই ছিলেন। সন্ধ্যার পর গৃহকর্মী বাড়ির প্রধান ফটকে তালা দিয়ে চলে যান। এরপর রাত সাড়ে আটটার দিকে প্রতিবেশীরা বাড়ির ভেতর থেকে মানসুরের গোঙ্গানোর শব্দ শুনতে পান। তখন গৃহকর্মীকে ডেকে এনে বাড়ির তালা খোলা হলে তারা গলা কাটা অবস্থায় মানসুর রহমানকে পড়ে থাকতে দেখেন। এই সময়ের মধ্যে তিনি মারাও গেছেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত নয়। জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে। পরিবারের লোকজন আসলে এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ