শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৫ ঘণ্টা পর পদ্মায়  ফেরি চলাচল শুরু

news-image
মাদারীপুর প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বন্ধ থাকার সাড়ে ৫ ঘণ্টা বন্ধ পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মায় কুয়াশা কেটে গেলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চালু করে কর্তৃপক্ষ।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ।
তিনি জানান, কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে নয়টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এরপর একযোগে শিমুলিয়া ঘাট থেকে পাঁচটি ফেরি বাংলাবাজারের ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে সোমবার ভোর ৪টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। সে সময় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছিলো বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ পদ্মায় কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ৯টার দিকে নৌ চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ