রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আগামী ২৬ মার্চ শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ’

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, আগামী ২৬ মার্চ মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন মন্ত্রী।

মোজাম্মেল হক বলেন, ‘গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত আমরা এক হাজার ২২২ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেছি। আগামী ২৬ মার্চ দেশব্যাপী পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘মৌলবাদী গোষ্ঠীর শেকড় অনেক গভীরে, তাদের সহজে উপড়ে ফেলা যাবে না। তবে শেখ হাসিনার নেতৃত্বে এ মৌলবাদী শক্তিকে উপড়ে ফেলতে জাতি আজ ঐক্যবদ্ধ।’

তিনি বলেন, ‘আজকে মৌলবাদী গোষ্ঠী পবিত্র ইসলাম ধর্মকে কলঙ্কিত করে ধর্মের নামে মিথ্যাচার করছে। স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে তাদের আষ্ফালন আমাদের জন্য নিঃসন্দেহে অশনি সংকেত।’ সূত্র : বাংলাদেশ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী