,

পূর্ণ সূর্যগ্রহণ আজ

news-image

অনলাইন ডেস্ক : আজ পূর্ণ সূর্যগ্রহণ হতে পারে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে গ্রহণ শুরু হয়ে রাত ১২টা ৫৩ মিনিটে শেষ হবে। তবে বাংলাদেশে এটি দেখা যাবে না। গতকাল রবিবার আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ থেকে দেখা না গেলেও এটির কেন্দ্রীয় সূর্যগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩২ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ১০ টা ১৩ মিনিট ৩০ সেকেন্ডে। কেন্দ্রীয়গ্রহণ শেষ হবে ১১ টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে এবং সূর্যগ্রহণ শেষ হবে রাত ১২ টা ৫৩ মিনিটে।

সূর্যগ্রহণটি শুরু হবে জর্জ টাউন থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং শেষ হবে সেন্ট হেলেনা, অ্যাসেনসিওন দ্বীপ এবং ত্রিস্তান দ্য কুনহা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। বাংলাদেশ থেকে দেখা না গেলেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে সূর্যগ্রহণটি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের