,

সৌদির পাহাড়ায় ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সীমান্তের ওপর দিয়ে মার্কিন দুটি বি-৫২ বোমারু বিমান উড়ে গেছে। বৃহস্পতিবার সৌদি আরবের রাজকীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাহারায় উড়ে গেল বিমান দুটি। এতে করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। ইরান হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, সে দেশের আকাশসীমার ক্ষুদ্রতম লঙ্ঘনের কঠিনতম জবাব দেয়া হবে।

বিশ্বের সবচেয়ে দূরপাল্লার এ বোমারু বিমান যুদ্ধের রসদ নিয়ে টানা ৩৬ ঘণ্টা উড্ডয়ন করতে পারে। ইরান দাবি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে উসকানি দেয়ার মাধ্যমে তেহরানের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে।

ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে শনিবার এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করেন। জেনারেল রাহিমজাদে বলেন, ইরান সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূর দিয়ে উড়ে যাওয়া মার্কিন বি-৫২ বোমারু বিমানসহ এ অঞ্চলের আকাশের প্রতিটি গতিবিধি নখদর্পণে রেখেছে তেহরান।
মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি আমেরিকার লুইজিয়ানা ঘাঁটি থেকে দুটি বি-৫২ বোমারু বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে। এরই মধ্যে বোমারু বিমান দুটি ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে এবং পারস্য উপসাগরের ওপর দিয়ে ওড়াউড়ি করেছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের