শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই গাড়ির সংঘর্ষে রাজস্থানে ১০ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রাজস্থানের চিত্তোরগড় জেলায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশ থেকে একটি যাত্রীবোঝাই জিপ রাজস্থানের দিকে যাচ্ছিল। উদয়পুর-নিম্বাহেড়া সড়ক দিয়ে আসার সময়ে ওই জিপটিকে সজোরে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসতে থাকা একটি ট্রাক।

এতে জিপটি উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় অন্তত ১০ জন। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘চিত্তোরগড়ের দুর্ঘটনার কথা শুনে অত্যন্ত মর্মাহত। যারা পরিজন হারালেন, এই দুঃখের সময়ে তাদের সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি।’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ