,

চীনা চন্দ্রযান ২ কেজি চাঁদের পাথর নিয়ে পৃথিবীর পথে

news-image

অনলাইন ডেস্ক : চাঁদ থেকে দুই কেজি পাথর নিয়ে পৃথিবীর পথে রওনা হয়েছে চীনের চন্দ্রযান চ্যাং’ই ৫। ১৯৭৬ সালে সোভিয়েত ইউনিয়নের পর এবারই প্রথম চাঁদ থেকে পৃথিবীতে পাথর আনা হচ্ছে।

চীনের জাতীয় মহাকাশ প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, চ্যাং’ই ৫ ক্যাপসুল চাঁদ থেকে পৃথিবীর পথে তিন দিনের যাত্রা শুরু করেছে। চাঁদের কক্ষপথের বাইরে যেতে চন্দ্রযানটির ২২ মিনিটের মতো সময় লাগে। এজন্য চারটি ইঞ্জিন চালাতে হয় চন্দ্রযানটিকে। খবর আলজাজিরার।

এর আগে চলতি মাসের শুরুর দিকে চাঁদের মন্স রামকার নামক অঞ্চলে মহাকাশযানটি অবতরণ করে। প্রাচীন কালে অঞ্চলটিতে আগ্নেয়গিরি ছিল বলে ধারণা করা হয়। চাঁদ থেকে দুই কেজির মতো পাথরের নমুনা সংগ্রহ করেছে চ্যাং’ই ৫।

ক্যাপসুলটি তার চন্দ্রযানের বাকি অংশ থেকে আলাদা হওয়ার পর চীনের উত্তরাঞ্চলে প্যারাসুটের মাধ্যমে অবতরণ করবে। চাঁদের পৃষ্ঠে ড্রিল করে ও সরাসরি তুলে নিয়ে পাথরগুলো সংগ্রহ করা হয়।

নমুনাগুলোর বয়স ও উপাদান বিশ্লেষণের জন্য চীন গবেষণাগার স্থাপন করেছে। কিছু নমুনা অন্যান্য দেশকেও চীন দেবে বলে আশা করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন যখন চাঁদের নমুনা পৃথিবীতে নিয়ে আসে তারাও এমনটাই করেছিল।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের