শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের গণমাধ্যমেও পদ্মা সেতুর খবর

news-image

নিউজ ডেস্ক : পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান তথা ৪১তম স্প্যান বসানো হয় গত ১০ ডিসেম্বর। বাংলাদেশের এই সাফল্যের খবর দেশের পাশাপাশি চীনের গণমাধ্যমেও প্রচার করা হয়েছে।

১২ ডিসেম্বর ঢাকার চীনা দূতাবাস এ কথা জানায়। ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পেজে চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) একটি প্রতিবেদন শেয়ার করা হয়েছে।

সিসিটিভির এই প্রতিবেদনে বাংলাদেশের পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর চিত্র দেখানো হয়েছে। সেতুর দুই পাশে শেষ স্প্যানটি ক্রেন দিয়ে কীভাবে বসিয়ে দেওয়া হলো, সেটা তুলে ধরা হয় এতে।

চীনা দূতাবাস এক বার্তায় বলেছে, বাংলাদেশের সর্ববৃহৎ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড কর্তৃক নির্মাণাধীন সেতুটির জলের উপরের ৬.১৫ কিলোমিটার মূল কাঠামোর নির্মাণকাজ সম্পন্ন হলো।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ