শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিরায়ত নিয়মেই হচ্ছে বইমেলা, তারিখ পরিবর্তন হতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ মহামারীর পরিস্থিতিতে এবারের বইমেলা ভার্চুয়ালি করার জল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত চিরায়ত নিয়মেই হচ্ছে বইমেলা। বইমেলা শুরুর তারিখ বদলাতে পারে।

বইমেলা আয়োজন নিয়ে আলোচনা শেষে রোববার জ্ঞান এবং সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বইমেলা ভার্চুয়ালি নয়, চিরায়ত নিয়মেই হবে। তবে করোনাভাইরাস বিবেচনায় বইমেলার শুরুর তারিখ পরিবর্তন হতে পারে।

তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে কীভাবে বইমেলা হবে তার একটি দিকনির্দেশনামূলক প্রস্তাব বাংলা একাডেমির কাছে জমা দেবে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি।

রোববার সকালে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদের সঙ্গে আলোচনা শেষে প্রকাশক সমিতির নেতারা এ তথ্য জানান।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বইমেলা। আসন্ন বইমেলার স্টল বরাদ্দের শেষ সময় ছিল ৭ ডিসেম্বর। এই সময়ের মধ্যে মাত্র ৮৬ জন স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ চেয়ে আবেদন করেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ